ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

ভিডিও দেখে কিশোর গ্যাংয়ের ৫ জনকে আটক করেছে পুলিশ

বখাটে ও কিশোর গ্যাং সদস্যদের উৎপাতের একটি ভিডিও দেখে পুলিশ সদর দফতরের নির্দেশনায় লক্ষ্মীপুর জেলা পুলিশ পাঁচ কিশোরকে আটক করেছে। আটকদের বিরুদ্ধে জনস্বার্থবিরোধী নানা কর্মকাণ্ডের প্রমাণও পেয়েছে পুলিশ। তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান আছে বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (২২ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) সোহেল রানা।


তিনি বলেন, বুধবার (২১ এপ্রিল) সন্ধ্যায় বখাটে ও কিশোর গ্যাংয়ের সদস্য কয়েকজন কিশোর ও তাদের কর্মকাণ্ডের তথ্য ও সাক্ষ্যপ্রমাণসহ একটি বার্তা বাংলাদেশ পুলিশ অফিসিয়াল ফেসবুক পেজের ইনবক্সে পাঠান লক্ষ্মীপুর জেলার একজন সচেতন নাগরিক। বার্তাটি পেয়ে বাংলাদেশ পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইং লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামানকে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করে।


সোহেল রানা বলেন, পুলিশ সুপারের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার মিমতানুর রহমান জেলার সাইবার টিমের সহায়তায় বিভিন্ন ভিডিও লিংক, ছবি ও তথ্যাদি যাচাই করে দ্রুত সময়ের মধ্যে অভিযুক্তদেরকে শনাক্ত করেন। এরপর সদর থানার একটি টিম জেলার বিভিন্ন স্থানে সারারাত অভিযান চালিয়ে পাঁচ অভিযুক্তকে গ্রেফতার করে।


তিনি আরও বলেন, অভিযুক্তদের ব্যবহৃত অ্যাকাউন্টগুলোতে অপ্রীতিকর ও জনস্বার্থবিরোধী নানা কর্মকাণ্ডের ছবি ও ভিডিওর সন্ধান পাওয়া গেছে। এছাড়া, কিশোর গ্যাংয়ের নামে পরিচালিত কার্যক্রমের সঙ্গে তাদের সংশ্লিষ্টতার প্রাথমিক প্রমাণ পাওয়ায় এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ads
ads
ads

Our Facebook Page

↑